ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন শুক্কুর

ফেনীর রাজাঝির দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
ফেনীর রাজাঝির দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

ফেনী শহরে একটি দিঘি থেকে শুক্কুর আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজাঝির দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুক্কুর আলী (৫৮) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিশ্বাস পাড়া গ্রামের হারান শেখের ছেলে।

স্বজনরা জানান, শুক্কুর আলী পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি রডের কাজে পারদর্শী ছিলেন। কাজের সন্ধানে গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে গাজীপুর থেকে ফেনীতে আসেন। কিন্তু মাত্র এক দিনের ব্যবধানে তার মরদেহ রাজাঝির দিঘি থেকে উদ্ধার হওয়ায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফেনী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করে। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ফেনী পিবিআইয়ের ইন্সপেক্টর পুলক বড়ুয়া কালবেলাকে বলেন, আমরা মরদেহের ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী পরিচয় শনাক্ত করেছি। তার মাথার দিকে আগাতের চিহ্ন ও ফুলা জখম রয়েছে। এ বিষয়ে পিবিআই ছায়া তদন্ত অব্যাহত রেখেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালবেলাকে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X