স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের ভাষায় সমর্থকদের যা বললেন আমির

মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসরে সিলেট টাইটান্সের হয়ে বড় সাফল্যের জন্য মুখিয়ে আছেন পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।

এক ভিডিও বার্তায় আমির বলেন, ‘এই বিপিএল মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সিলেট দলে যোগ দিতে এবং দলটির হয়ে লড়াই করতে মুখিয়ে আছি। সমর্থকদের সমর্থন এবং ভালোবাসা আমাদের জন্য সবকিছু। এবার আমরা আরও বড় কিছু অর্জন করতে চাই।’

গত মৌসুমেও সিলেটের হয়ে খেলেছেন আমির। এবার দলে যোগ দেয়ার আগে সমর্থকের সিলেটি ভাষায় বিশেষ বার্তাও দিলেন। বলেছেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটানস। ইবার কিন্তু ওইযিবো।’

আমিরকে নিয়মিত দেখা যায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ক্যারিয়ারে ধারাবাহিকভাবে দক্ষতা, গতি, সুইং এবং ম্যাচে গতিপথ বদলে দেয়ার ক্ষমতা প্রদর্শন করে চলেছেন। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব ও মঈন আলীর মতো তারকাদের সঙ্গে সরাসরি চুক্তি সেরেছে সিলেট।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে জনপ্রিয় নাম আমির। বিপিএলে ৪ দলের হয়ে ৩৬ ম্যাচ খেলে ৫২ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪৮ ম্যাচে তার শিকার ৪০৯ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১২

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৩

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১৪

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৬

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৭

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৮

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৯

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

২০
X