কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

আয়েশা। ছবি : সংগৃহীত
আয়েশা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম বলেন, আয়েশার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, তেজগাঁও বিভাগের ডিসির সরাসরি তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার একটি টিম অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।

এ ঘটনায় নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন।

আরও পড়ুন : ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা করা সেই আয়েশাকে যেভাবে গ্রেপ্তার করা হয়

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং স্কুল ড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন রাডার স্থাপনায় হামলা চালাল আইআরজিসি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দুই নদীর মোহনায় অবরুদ্ধ গ্রাম, অনিশ্চয়তায় ৪৫ পরিবার

১০

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

১১

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

১২

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

১৩

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

১৪

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

১৬

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

১৭

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

১৮

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

১৯

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

২০
X