কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমাদের অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।’

নির্বাচনব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, অনেকে নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না। তাদের প্রতি আহ্বান জানাব, পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।’

জামায়াত আমির বলেন, ‘অনেকে আমাকে বলেন, আমার জন্য বুলেটপ্রুফ গাড়ি দরকার। কিন্তু আমি শুধু আল্লাহর কাছেই আমার নিরাপত্তা প্রত্যাশা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X