কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বায়ুদূষণ নিয়ন্ত্রণে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধসহ সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনায় বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

কার্যক্রমগুলো হলো, শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা, গাছের লতাপাতা এবং বায়োমাস উন্মুক্তভাবে না পোড়ানো। শিক্ষাপ্রতিষ্ঠানের সৃষ্ট জৈব আবর্জনা, গাছের লাতাপাতা এবং বায়োমাস না পুড়িয়ে নির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে সংরক্ষণ করে জৈব সার বা কম্পোস্ট তৈরি করার পদক্ষেপ নেওয়া। শিক্ষাপ্রতিষ্ঠানের সৃষ্ট ধুলাবালু ও ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে যেখানে-সেখানে না ফেলে সিটি করপোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থানে ফেলা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ, মাঠ, খোলা জায়গায় নিয়মিত পানি ছেটানোর ব্যবস্থা করা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ঘাস বা গাছপালা লাগিয়ে আবৃত রাখা। বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

প্লাস্টিক বর্জ্যগুলোকে জৈব বর্জ্য বা বায়োমাসের সঙ্গে না মিশিয়ে উৎসে পৃথককরণ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি-৬ মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X