কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

ফাইল ছবি
ফাইল ছবি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ এক খবর আসছে। এতদিন গুগল ব্যাকআপে ছবি, ভিডিও, অ্যাপ ডেটা ব্যাকআপ নিলেও, ডাউনলোডস ফোল্ডারটা ছিল রীতিমতো অবহেলিত। ফলে অনেকেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ফাইল হারিয়ে বিপাকে পড়তেন। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলতে যাচ্ছে।

গুগল শিগগির অ্যান্ড্রয়েডের ব্যাকআপ সিস্টেমে নতুন সুবিধা আনতে চলেছে, যেখানে ডাউনলোডস ফোল্ডারও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে যুক্ত হবে। অর্থাৎ, ফোন হারিয়ে গেলেও ডাউনলোড করা দরকারি ফাইল আর হারাবে না।

Android Authority-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে সার্ভিসের নতুন সংস্করণে এই সুবিধা আসছে। ব্যবহারকারী চাইলে ঠিক যেমন ছবি বা ভিডিও ব্যাকআপ হয়, তেমনভাবে ডাউনলোডস ফোল্ডারকেও ব্যাকআপে রাখতে পারবেন।

আর সবচেয়ে ভালো দিক হলো, এই ব্যাকআপ ডেটা আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিংক থাকবে। ফলে আপনি যে কোনো ডিভাইস থেকে সেই ফাইলগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, যদি গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকে।

তবে একটা বিষয় মাথায় রাখা দরকার- এখনই সব ধরনের ফাইল এই ব্যাকআপে যুক্ত হবে না। শুরুতে কেবল ‘ডকুমেন্ট’ ক্যাটাগরির নির্দিষ্ট ফাইলগুলোই ব্যাকআপের আওতায় আসবে বলে জানা গেছে।

এই ফিচারটি চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডেটা নিরাপত্তা অনেকটাই সহজ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। আপনি যদি নিয়মিত ফোনের ডাউনলোড ফোল্ডারে দরকারি কাজের ফাইল সংরক্ষণ করেন, তাহলে এই আপডেট আপনার জন্য নিঃসন্দেহে সুখবর!

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X