তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

বলিউডে কাজ করতে চান উইল স্মিথ

উইল স্মিথ I ছবি: সংগৃহীত
উইল স্মিথ I ছবি: সংগৃহীত

হলিউডের আকাশ ছুঁয়ে এবার বলিউডের দরজায় কড়া নাড়ছেন অস্কারজয়ী তারকা উইল স্মিথ। র‍্যাপ থেকে রুপালি পর্দা—সবখানেই যিনি নিজের রাজত্ব গড়েছেন, সেই মার্কিন সুপারস্টার এবার চোখ রেখেছেন ভারতের সিনেমা জগতে। দুবাইয়ে এক ঝলমলে আয়োজনে বিস্ফোরক ঘোষণা দিয়ে উইল স্মিথ জানালেন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে একসঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বলিউডের তারকাদের সঙ্গে এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এ ধারায় পরিবর্তন আনতে চান।

উইল স্মিথ আরও জানান, অভিনয়ের বিষয়ে তিনি সালমান খানের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে বেশকিছু আলোচনাও হয়েছে। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে কথা হলেও, তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে হাল ছাড়তে নারাজ এই অভিনেতা। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের কোনো প্রজেক্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। সরাসরি শাহরুখের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘কী খবর?’

গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডের বড় বড় প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার উল্টো পথে হেঁটে হলিউডের কোনো শীর্ষ তারকার বলিউডে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে সম্প্রতি কিছুটা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন উইল স্মিথ। গত বছরের শুরুতে এক পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন এই অভিনেতা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিশ্ব বিনোদন পাড়ায় তার বলিউডে আসার এ ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X