বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বলিউডে কাজ করতে চান উইল স্মিথ

উইল স্মিথ I ছবি: সংগৃহীত
উইল স্মিথ I ছবি: সংগৃহীত

হলিউডের আকাশ ছুঁয়ে এবার বলিউডের দরজায় কড়া নাড়ছেন অস্কারজয়ী তারকা উইল স্মিথ। র‍্যাপ থেকে রুপালি পর্দা—সবখানেই যিনি নিজের রাজত্ব গড়েছেন, সেই মার্কিন সুপারস্টার এবার চোখ রেখেছেন ভারতের সিনেমা জগতে। দুবাইয়ে এক ঝলমলে আয়োজনে বিস্ফোরক ঘোষণা দিয়ে উইল স্মিথ জানালেন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে একসঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বলিউডের তারকাদের সঙ্গে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান।

উইল স্মিথ আরও জানান, অভিনয়ের বিষয়ে তিনি সালমান খানের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে বেশকিছু আলোচনাও হয়েছে। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে কথা হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে হাল ছাড়তে নারাজ এই অভিনেতা। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের কোনো প্রজেক্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। সরাসরি শাহরুখের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘কী খবর?’

গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডের বড় বড় প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার উল্টো পথে হেঁটে হলিউডের কোনো শীর্ষ তারকার বলিউডে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে সম্প্রতি কিছুটা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন উইল স্মিথ। গত বছরের শুরুতে এক পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন এই অভিনেতা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিশ্ব বিনোদন পাড়ায় তার বলিউডে আসার এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X