রাজু আহমেদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

জীবনকে এক সুতোয় গেঁথেছি

জীবনকে এক সুতোয় গেঁথেছি

সব জল্পনা-কল্পনা আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে এক হলেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং কণ্ঠশিল্পী জেফার রহমান। শোবিজপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের হলেও, গতকাল বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এ সুখবর দিলেন নবদম্পতি।

এদিন দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জেফার রহমানকে ট্যাগ করে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করছি, আপনাদের দোয়া চাই। আজ আমরা আমাদের জীবন এক করলাম এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখলাম।’

তারা আরও লেখেন, ‘আজ আমরা আমাদের জীবনকে এক সুতোয় গেঁথেছি এবং একসঙ্গে সুন্দর একটি অধ্যায়ে পা রাখছি।’

প্রকাশিত ছবিতে নবদম্পতিকে দেখা গেছে অত্যন্ত প্রাণবন্ত ও রোমান্টিক আবহে। কনে জেফার রহমান সেজেছেন ঐতিহ্যবাহী লাল রঙের শাড়িতে, সঙ্গে রয়েছে সোনালি ও সবুজ পাথরের ভারী গহনা। অন্যদিকে বর রাফসান সাবাবকে দেখা গেছে ক্রিম বা অফহোয়াইট রঙের শেরওয়ানি ও পাগড়িতে। ছবিতে দুজনকে একে অপরের হাত ধরে ভালোবাসার দৃষ্টি বিনিময় করতে দেখা যায়।

গত এক বছর ধরেই শোবিজে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যাংকক সফর থেকে শুরু করে নানা সময়ে তাদের একসঙ্গে দেখা গেলেও তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিতেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে এক ছাদের নিচে এলেন এ দুই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X