কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, ২৪ বিলিয়ন ডলার ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে তিনি বলেন, ট্রাম্প নাকি এই সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করতে চাননি।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত খসড়া শান্তি চুক্তিতে পৌঁছেছে, যা এখন বাস্তবায়নের খুব কাছাকাছি।

ইরানের মেহের নিউজ জানিয়েছে, প্রস্তাবিত ১৪ দফা চুক্তির খসড়ায় ৬০ দিনের আলোচনার সময়ের মধ্যে জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি রয়েছে। এর মধ্যে কিছু অর্থ আলোচনার আগেই ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনো চুক্তির বিনিময়ে ইরানকে আগেই অর্থ ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ইরান শর্ত পূরণ না করলে কোনো সম্পদই মুক্ত করা হবে না।

ফলে দুই পক্ষের বক্তব্যে এখনো স্পষ্ট মতবিরোধ দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১১

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১২

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৩

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৫

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৬

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৮

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

২০
X