তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

ভ্যালেন্টাইনে কেয়া পায়েলের ‘ভিপি’

কেয়া পায়েল I ছবি: সংগৃহীত
কেয়া পায়েল I ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সময়ের জনপ্রিয় সব তারকার বিপরীতে কাজ করেছেন তিনি। এরই মধ্যে অভিনয়ে নিজের জায়গা শক্ত করেছেন। যে কোনো উৎসব কেন্দ্র করে সে ব্যস্ততা বেড়ে যায় আরও দ্বিগুণ। তাইতো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। সামনে ভালোবাসা দিবস কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা। দিবসটি কেন্দ্র করে ‘ভিপি’ নামে একটি নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। এটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। এতে অভিনেত্রী জুটি বেঁধেছেন মুশফিক ফারহানের সঙ্গে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

তার অভিনীত আরও একাধিক নাটক ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে জানিয়েছেন কেয়া পায়েল। ‘ভিপি’ নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এর গল্প একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংগঠনকে নিয়ে এগিয়েছে। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘এবারের ভ্যালেন্টাইনে আমার দুই থেকে তিনটি নাটক প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে ভিপি একটি। বাকি নাটকগুলোও ভালো হয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না। এগুলোয় দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুন। আশা করছি, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X