তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

পিছিয়ে গেল আলিয়ার আলফা

আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’র মুক্তি আবারও পিছিয়ে গেছে। ২০২৫ সালের বড়দিনে সিনেমাটি মুক্তির কথা ছিল, পরে ২০২৬ সালের এপ্রিল মাসে পরিবর্তিত হয়। এবার নিশ্চিত করা হয়েছে, ১০ জুলাই মুক্তি পাবে আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর অভিনীত গোয়েন্দা কাহিনিনির্ভর এ সিনেমা। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজকরা জানান, দুই বড় সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা এড়াতেই জুলাই মাসে রিলিজ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আলিয়া ভাটের সিনেমার বক্স অফিস ব্যবসা নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বক্স অফিসের অন্যান্য বড় সিনেমা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’-এর সঙ্গে মুখোমুখি হওয়া এড়াতে প্রযোজনা সংস্থা রিলিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হওয়া নতুন পোস্টারে আলিয়া ভাটকে গোয়েন্দার চরিত্রে দেখা গিয়েছে। ক্ষুরধার লুক এবং রক্তাক্ত, প্রতিশোধস্পৃহ চেহারায় প্রথম ঝলকই দর্শককে আকৃষ্ট করেছেন তিনি। প্রসঙ্গত, শিব রাওয়াল পরিচালিত এ সিনেমার মূল চরিত্রে থাকছেন দুই অভিনেত্রী। অনেকেই মনে করেছিলেন এমন এক স্পাই ইউনিভার্স সিনেমায় মূল চরিত্রে দুই অভিনেত্রী থাকায় তা মুক্তি নিয়ে ভাবছেন নির্মাতারা। আবার এমনও শোনা গিয়েছিল যে, যশরাজ ফিল্মসের ব্যানারে শিব রাওয়ালের পরপর দুই সিনেমা ‘ওয়ার ২’ এবং ‘মর্দানি’ বক্স অফিসে ভালো ফল না করায় নাকি ‘আলফা’ ওটিটিতে মুক্তির কথা ভাবছেন নির্মাতারা। যদিও এর পুরোটাই গুঞ্জন, এখনো এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি প্রযোজনা সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X