তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদুল আজহায় দীঘির বিদায়

প্রার্থনা ফারদিন দীঘি । ছবি - সংগৃহীত
প্রার্থনা ফারদিন দীঘি । ছবি - সংগৃহীত

ঢালিউডে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন নায়িকা হিসেবে। একসময় পর্দায় তার উপস্থিতি কমে গেলেও গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। সে ধারাবাহিকতা ধরে রেখে এবার আসন্ন ঈদুল আজহায় নতুন সিনেমা বিদায় নিয়ে বড় পর্দায় হাজির হতে চলেছেন দীঘি। নতুন গল্প, ভিন্নধর্মী চরিত্র আর অভিনয়ের নতুন চ্যালেঞ্জ—সব মিলিয়ে এবারের ঈদে দর্শকের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রস্তুতিতে ব্যস্ত এ চিত্রনায়িকা। সাম্প্রতিক সময়ের কাজগুলোতেও দেখা যাচ্ছে গল্পনির্ভর সিনেমার দিকে তার ঝোঁক। সে ধারাবাহিকতায় নির্মাতা মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

‘বিদায়’ সিনেমাটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এ সিনেমার আসল নায়ক গল্প নিজেই। মানবিক আবেগ, বাস্তবতার ছোঁয়া এবং জীবনঘনিষ্ঠ কিছু মুহূর্তের সমন্বয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু। তাদের মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দীঘির জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হয়েছিল ‘বিদায়’-এর শুটিং। পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। একই সময়ে নির্মাতা মেহেদী হাসান তার আরেকটি সিনেমা রাক্ষসের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যা এবারের ঈদে মুক্তি পেয়েছে।

বর্তমানে ‘বিদায়’-এর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে। এর মধ্যে মালয়েশিয়ায় একটি অংশের দৃশ্যায়ন এবং একটি গানের কাজ এখনো সম্পন্ন হয়নি। শিগগির নতুন শিডিউল চূড়ান্ত করে বাকি কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী দীঘি। তার ভাষায়, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে। দর্শক হল থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে বলে আমার বিশ্বাস। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’

এদিকে ‘বিদায়’-এর পাশাপাশি আরেকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীঘি। নির্মাতা সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং এরই মধ্যে শেষ করেছেন তিনি। সেটিও আসন্ন ঈদুল আজহা ঘিরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, আসন্ন ঈদে বড় পর্দা ও ওটিটি—দুই মাধ্যমেই দর্শকের সামনে হাজির হতে পারেন দীঘি। নতুন গল্প, ভিন্নধর্মী চরিত্র আর অভিনয়ের নতুন চ্যালেঞ্জ, সব মিলিয়ে এবারের ঈদে তার উপস্থিতি নিয়ে আগ্রহও কম নয়।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X