মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

বড় হচ্ছে শাহরুখের ‘মান্নাত’

শাহরুখ। ছবি - সংগৃহীত
শাহরুখ। ছবি - সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’ আরও বড় হতে যাচ্ছে। দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বাড়িটিতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের পথ উন্মুক্ত করে দিয়েছেন। ফলে সংস্কার ও সম্প্রসারণের কাজ এখন আর কোনো আইনি বাধার মুখে নেই। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেড-৩ হেরিটেজ’ কাঠামো হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মান্নাতে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও কয়েকটি সংগঠন। এ নিয়ে আদালতে করা আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, এ মামলায় হস্তক্ষেপের প্রয়োজন দেখছেন না তারা। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখেন। শুনানিতে আদালত বলেন, এটি শাহরুখ খানের ব্যক্তিগত বাসভবন এবং সেখানে অতিরিক্ত তলা নির্মাণের সিদ্ধান্ত তারই। শুনানির সময় আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের আইনজীবী শোয়েব আলম যুক্তি দেন, শাহরুখ খান একজন তারকা বলেই বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়। তবে সেই যুক্তি গ্রহণ করেননি আদালত। এদিকে মান্নাতের সংস্কারকাজ চলায় পরিবার নিয়ে আপাতত অন্য বাসায় উঠেছেন শাহরুখ খান। গত বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে মান্নাত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মুম্বাইয়ের পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তিনি। ৩৬ মাসের জন্য করা ওই ভাড়ার চুক্তি শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে জ্যাকি ভগনানি ও দীপশিখা দেশমুখের। এই অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া গুনছেন বলিউডের ‘কিং খান’।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X