তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

কঙ্গনার ইন্দিরা ঝলক

কঙ্গনার ইন্দিরা ঝলক

নতুন ছবি ‘ইমার্জেন্সি’র এক ঝলক প্রকাশ্যে আসতেই ফের বলিউডে আলোচনায় তিনি। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেটিক লুকে ইন্দিরা গান্ধী হয়ে সবার নজর কেড়ে নিলেন কঙ্গনা। মাত্র কয়েক মিনিটের টিজারে প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তার জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নিয়ে অভিনেত্রী নিজেই বসেছেন ‘ইমার্জেন্সি’ পরিচালকের আসনে। এমনটা কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তার প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা : দ্য ক্যুইন অব ঝাঁসি’র শুটিং কিছু দূর এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন নির্মাণের। কঙ্গনা বললেন, ‘পরিচালক হিসেবে এটা আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি বায়োপিক বলব না। বরং এটি বড়সড় একটি পিরিয়ড ছবি।’

কঙ্গনা আরও বললেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সবার কাছে এখনো অজানা। ইমার্জেন্সি ছবিতে সেসবই তুলে ধরা হবে।’

প্রসঙ্গত, সিনেমাটি মুক্তি পাবে ২৪ নভেম্বর। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X