তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রসহ ১৫০ হলে প্রিয়তমা

প্রিয়তমা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
প্রিয়তমা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলা ‘প্রিয়তমা’ এবার দেখা যাবে যুক্তরাষ্ট্র ও কানাডায়। আজ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৩৭টি ও কানাডার পাঁচটি প্রেক্ষাগৃহে চলবে শাকিব খান-ইধিকা পাল অভিনীত এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আগামীকাল থেকে বিশ্বব্যাপী মোট ১৫০ হলে চলবে প্রিয়তমা। বাংলাদেশে ১০৮ (দ্বিতীয় সপ্তাহ), আমেরিকা ৩৭ এবং কানাডায় ৫টি হলে সগৌরবে চলবে আপনাদের প্রিয়তমা। আপনার পরিবার, প্রিয়জন, প্রিয়তম বা প্রিয়তমাকে নিয়ে উপভোগ করুন সুপারহিট প্রিয়তমা।’

এর আগে যুক্তরাষ্ট্রের কোন কোন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে, ফেসবুকে সেই তালিকা প্রকাশ করেন চিত্রনায়ক শাকিব খান। তিনি লেখেন, ‘‘ঈদুল আজহা থেকে সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে। দেশের পর প্রবাসে বসবাসরত সব বাংলা ভাষাভাষীর মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে!’’

যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি পরিবেশনের দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বললেন, ‘হলিউডসহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন। তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে থিয়েটার চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব। এখন ৪২টি হল পাওয়া আসলে অন্য সময়ে ১৪২টি হল পাওয়ার সমান।’

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘প্রিয়তমা’।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচে এই সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। আরশাদ আদনান প্রযোজিত সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহিদ নবী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X