বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গভবনে শাকিব খান, সঙ্গে মার্কিন নায়িকা

বঙ্গভবনে শাকিব খান ও অতিথিরা। ছবি : সংগৃহীত
বঙ্গভবনে শাকিব খান ও অতিথিরা। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের পরের সিনেমা রাজকুমার। এতে তিনি জুটি বাঁধবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে। এ উদ্দেশ্যে শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসেছেন কোর্টনি।

১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে সেই দিনটিকেই এ সিনেমার শুটিং শুরুর দিন হিসেবে ধার্য করা হয়।

এর আগে চলচ্চিত্রটির প্রযোজক আরশাদ আদনান জানিয়েছিলেন, ১০ ডিসেম্বর থেকে পাবনায় ছবিটির শুটিং শুরু হবে। তিনি বলেছিলেন, ‘১০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। বিষয়টি নিশ্চিত করে ছবিটির পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে শাকিব ও কোর্টনিকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানেই তাদের ক্যামেরাবন্দি করা হয়। সেই আয়োজনের একটি স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘রাজকুমার আসছে’। ছবিটি কোর্টনি কফিও তার নিজেও ওয়ালে শেয়ার করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ ছবির শুটিং। আগামী বছর রোজার ঈদে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, কলকাতার নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

উল্লেখ্য প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’ সিনেমা। এই চলচ্চিত্রের মাধ্যমে এবারই প্রথম বাংলা সিনেমায় অভিনয় করছেন কোর্টনি কফি। ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। শেখার চেষ্টা করছেন বাংলা ভাষা। বাসার দেয়ালে ঝুলিয়ে নিয়েছেন বাংলা বর্ণমালাসংবলিত একটি সাদা বোর্ড।

‘রাজকুমার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে কোর্টনি বলেছিলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবতী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১১

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১২

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৩

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৫

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৬

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৭

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৮

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৯

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X