বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় শাকিব খানকে দেখতে ভক্তের ঢল

পাবনায় শাকিব খান। ছবি : সংগৃহীত
পাবনায় শাকিব খান। ছবি : সংগৃহীত

চলছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’-এর শুটিং। এই ছবিতে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসেছেন কোর্টনি।

১০ ডিসেম্বরকে শুটিং শুরুর দিন হিসেবে ধার্য করা করেন চলচ্চিত্রটির প্রযোজক আরশাদ আদনান। শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম লটে শুটিংয়ে অংশগ্রহণ করেছেন কোর্টনি। ঢাকায় নিজের অংশের দৃশ্যায়ন শেষ করে আমেরিকায় ফিরে গেছেন এই অভিনেত্রী।

অন্যদিকে ঢাকার শুটিং শেষ করে গত সোমবার (১৮ ডিসেম্বর) পাবনায় গিয়েছেন শাকিব খান। সেখানে চলছে ছবিটির দ্বিতীয় লটের কাজ। শাকিবের আসার খবর পেয়ে শুটিংস্পটে ভিড় জমাচ্ছেন স্থানীয় হাজারো ভক্ত দর্শনার্থী। নায়ককে এক নজর কাছে থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা।

ভক্তদের থেকে পাওয়া এমন ভালোবাসার দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শাকিব। একটি ভিডিও পোস্ট করে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালোবাসায় রাখুন।’

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষে গাড়িতে চড়ে বেরিয়ে যাচ্ছেন শাকিব খান। এসময় হাজারো মানুষ তাকে দেখার জন্য দৌড়ঝাঁপ করছে।

জানা গেছে, পাবনায় সিনেমাটির শুটিং চলবে প্রায় ৯ দিন। এরপর শাকিব যাবেন আমেরিকায়। সেখানে এই ছবির বাকি অংশের কাজ হবে। সেখান থেকে পুরো ইউনিটের ভারতে আসার কথা। সেখানেও কিছু দৃশ্য ধারণ করা হবে। রাজকুমার সিনেমা নির্মাণ করছেন পরিচালক হিমেল আশরাফ। আগামী বছরের ঈদে মুক্তি পাবে এই সিনেমা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X