বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা থেকে শাকিবের জন্য সন্দেশ এনেছেন অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢালিউড নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিচ্ছেদ ঘটলেও নিজেদের সন্তান আব্রাম খান জয়ের জন্য এখনো নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন দুজনে।

এর আগে যক্তরাষ্ট্রে ছেলেসহ ঘুরতে দেখা গেছে শাকিব-অপুকে। দেশে এক ছাদের নিচে না থাকলেও অপু বিশ্বাসের মুখে শাকিবের প্রশংসা শোনা যায় নানা সময়ে। এমনকি কোনো কাজে ভারত গেলে সেখান থেকে শাকিবের জন্য উপহার নিয়ে ফেরেন অপু বিশ্বাস। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে।

কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে শাকিবের জন্য গুড়ের সন্দেশ নিয়ে ঢাকায় ফেরেন অপু বিশ্বাস। সঙ্গে নিয়েছেন চিত্রনায়কের পছন্দের কাজু বরফি। শেষবার অপু যখন কলকাতায় গিয়েছিলেন, তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে ফিরে এসেছেন বলে জানা যায়। যেখানে ছিল তার ছেলের পছন্দের শাঁখ সন্দেশ। হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে সেগুলো সংগ্রহ করেছিলেন নায়িকা।

এসবের পরও শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে রাজি নন অপু বিশ্বাস। ভক্তদের ধারণা, অপু- শাকিবের সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে।

শাকিব-অপু এক হচ্ছেন কি না, এই প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমে অপু বলেছেন, ‘আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X