তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে চঞ্চল-জেফার জুটি

ঈদে চঞ্চল-জেফার জুটি

প্রথমবারের মতো অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে সংগীতশিল্পী জেফার রহমানের। গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে সিনেমাটি ঈদে মুক্তির বিষয়ে লোগো পোস্টার উন্মোচন করা হয়েছে। ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমার একটি লোগো পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে চঞ্চল লেখেন, ‘ঈদুল ফিতরেই আসছে এটি।’ এরপর জেফারও একই পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির বিষয় নিশ্চিত করেন।

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জেফার। নিজের প্রথম সিনেমা নিয়ে অভিনেত্রী কালবেলাকে বলেন, ‘কাজটির শুরু থেকেই আমি আলোচনায়। প্রথমে থেকেই বলে আসছি ফারুকী ভাইয়ের নির্মাণ ও চঞ্চল দাদার বিপরীতে অভিনয়। দুটিই স্বপ্নের মতো ছিল আমার কাছে। সেই স্বপ্ন পূরণে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত এবং ভয়ও কাজ করছে। এখন দর্শকদের মন্তব্যের অপেক্ষায়।’ গত বছরের আগস্টে বড় আয়োজনে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ঘোষণা দেয় চরকি। এই প্রকল্পে নির্মিত হচ্ছে ১২টি সিনেমা। সব সিনেমাই ভালোবাসার গল্পের আদলে নির্মিত।

ইতোপূর্বে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ‘মনোগামী’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X