রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন টেলিভিশন ক্যাপিটালসের ক্রিকেটাররা। ছবি : কালবেলা
অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন টেলিভিশন ক্যাপিটালসের ক্রিকেটাররা। ছবি : কালবেলা

রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাটকীয় ও দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে টেলিভিশন ক্যাপিটালসের মাথায়।

রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বেতার ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

ফাইনালের শুরু থেকেই মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের ছাপ। টেলিভিশন ক্যাপিটালস ও বেতার ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই যেন পুরো টুর্নামেন্টের উত্তাপ এক ম্যাচেই উজাড় করে দেয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বেতার ওয়ারিয়র্স শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

ক্যাপিটালসের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে তারা ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। নির্ধারিত ১০ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ৭১ রানে। ইনিংসের কোনো পর্যায়েই বড় জুটি গড়তে না পারায় প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে ব্যর্থ হয় বেতার ওয়ারিয়র্স।

জবাবে লক্ষ্য তাড়ায় নামা টেলিভিশন ক্যাপিটালস শুরু থেকেই পরিণত ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের পরিচয় দেয়। ওপেনাররা ধৈর্য ধরে ইনিংস সাজান এবং প্রয়োজন অনুযায়ী রান তুলতে থাকেন। মাঝের ওভারগুলোতে ঝুঁকিমুক্ত ক্রিকেট খেলে স্কোরবোর্ড সচল রাখেন তারা। বোলারদের ওপর অযথা চাপ না নিয়ে হিসেবি ব্যাটিংয়ের মাধ্যমে মাত্র এক উইকেট হারিয়ে ৭ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।শেষ পর্যন্ত ৯ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে তারা।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা মো. জাহাঙ্গীর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

আরও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অতিথিরা টুর্নামেন্টের আয়োজন, শৃঙ্খলা ও খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিতে আয়োজিত প্রথম দিনের ম্যাচগুলোতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, নাটকীয়তা ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X