স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আটালান্টায় যোগ দিলেন ইতালির ফরোয়ার্ড

জিয়াকোমো রাসপাডোরি। ছবি : সংগৃহীত
জিয়াকোমো রাসপাডোরি। ছবি : সংগৃহীত

ইতালি জাতীয় দলের ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাডোরি এ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার মাত্র ছয় মাস পরই ক্লাবটি ছেড়ে আরেক সিরি-আ ক্লাব আটালান্টায় পাড়ি জমিয়েছেন।

এ সম্পর্কে এক বিবৃতিতে আটালান্টা জানায়, “২০২৫-২৬ মৌসুমে আটালান্টার সপ্তম সাইনিং জিয়াকোমো রাসপাডোরি। নেরাজ্জুরিরা এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে তার স্থায়ী ট্রান্সফার চূড়ান্ত করেছে।”

ট্রান্সফার ফি প্রকাশ করা না হলেও, ইতালীয় গণমাধ্যমের ধারণা অনুযায়ী এর পরিমাণ প্রায় ২২ মিলিয়ন ইউরো।

গত আগস্টে এ্যাথলেটিকো রাসপাডোরিকে দলে নিতে ২২ থেকে ২৬ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল। তবে তিনি সেখানে ১৫ ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছেন, যার কোনোটিই লিগ ম্যাচে নয়। লিগে তিনি মাত্র একবার শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন।

সাসৌলোর একাডেমি থেকে উঠে আসা রাসপাডোরি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত নাপোলির হয়ে খেলেছেন। নাপোলির হয়ে তিনি দুটি সিরি-আ শিরোপা জয় করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে নাপোলির হয়ে ১০৯ ম্যাচে তিনি ১৮ গোল করেন।

তার সাবেক ক্লাব সাসৌলো এবং রোমাও তাকে দলে নেওয়ার চেষ্টা করছিল বলে জানা যায়।

ইতালির হয়ে ৪৫ ম্যাচে ১১ গোল করা রাসপাডোরি এমন এক সময় আটালান্টায় যোগ দিলেন, যারা কোচ হিসেবে নভেম্বরে রাফায়েলে পাল্লাদিনোকে নিয়োগ দেবার পর উন্নতির পথে রয়েছে।

এক সময় সিরি-আ লিগে ১৩তম স্থানে থাকা আটালান্টা টানা তিন ম্যাচ জিতে এখন সপ্তম স্থানে উঠে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে তারা শেষ দুই ম্যাচ বাকি থাকতেই ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X