তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন শাকিব খান

অভিনেতা শাকিব খান। ছবি : সংগৃহীত
অভিনেতা শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শককে মাতিয়ে রেখেছেন এ অভিনেতা। আজ তার জন্মদিন।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে।

গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সময়ের ব্যস্ত এ নায়ক শাকিব খান নামে আত্মপ্রকাশ করেন। তার নায়িকা হিসেবে ছিলেন ইরিন জামান। সিনেমাটি ব্যবসা সফল না হলেও সময়ের সঙ্গে সঙ্গে ঢালিউডে শাকিব নিজের অবস্থান শক্ত করেন। উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমা। অভিনয় করেছেন কালজয়ী নায়িকা মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রোডাকশনের সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব।

তবে সফলতার পাশাপাশি শাকিবের ব্যক্তি জীবন নিয়ে সমালোচনাও কম নেই। ব্যক্তিজীবনে এই নায়ক দুই পুত্র আবরাম খান জয় ও শেহজাদ খান বীরের পিতা। তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হচ্ছেন শাকিব। এবার ঈদে তার ‘রাজকুমার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে শাকিব খানের জন্মদিন উপলক্ষে নির্মাতা রায়হান রাফির তুফান সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১০

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১১

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১২

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৩

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৪

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৫

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৭

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৮

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৯

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

২০
X