তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

৬ কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস

৬ কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস

অল্প সময়েই দেশের জনপ্রিয় ব্যান্ডের তালিকায় চলে এসেছে সোনার বাংলা সার্কাস। নিজেদের গানগুলোও দর্শকমহলে হয়েছে জনপ্রিয়। কনসার্টে বেড়েছে তাদের চাহিদাও। তাই দল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কনসার্ট করছে রিপন-পাণ্ডুরাঙ্গারা। এবার এক সপ্তাহে ছয়টি কনসার্ট করবে তারা। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট প্রবর রিপন।

গত বছর সোনার বাংলা সার্কাস তাদের হায়েনা এক্সপ্রেস শিরোনামে দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু কনসার্ট করে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুরে একক কনসার্ট করে। সেই ধারাবাহিকতা এ বছরেও ধরে রেখেছে তারা।

টানা ছয় দিনের কনসার্ট মিশন শুরু হবে আজ (৩ জুন) থেকে। সবই হবে ঢাকার বাইরে। এ বিষয়ে ব্যান্ডের পক্ষ থেকে রাখা হয়েছে গোপনীয়তা। এখনই জানানো হচ্ছে না কবে কোথায় কনসার্ট করবে তারা। এ বিষয়ে কালবেলাকে প্রবর রিপন বলেন, ‘আমাদের টানা কনসার্টের শিডিউল নিয়ে গোপনীয়তা রাখা হয়েছে। কারণ আগে থেকে বলে দিলে আয়োজকদের জন্য অনেক চাপ হয়ে যায়। দর্শক ঠেকানো তাদের কষ্ট হয়ে যায়। তাই যেই জেলায় যেদিন কনসার্ট করব তার আগের দিন জানিয়ে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে ৩ জুন (আজ) থেকে। চলবে ৯ জুন পর্যন্ত। মাঝে ৭ জুন শুধু বন্ধ থাকবে।’

পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে সোনার বাংলা সার্কাস ব্যান্ড। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে গানের দলটি। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও রয়েছে তাদের গানের ভক্ত। ব্যান্ডের প্রথম অ্যালবাম ২০২০ সালে ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ পায়। এখন চলছে তাদের দ্বিতীয় অ্যালবামের কাজ। অ্যালবামের নাম এরই মধ্যে ঠিক হয়ে গেছে।

‘মহাশ্মশান’ শিরোনামে অ্যালবাম দিয়ে শ্রোতাদের একটি বড় ধামাকা দিতে চায় তারা।

ব্যান্ডের পাঁচ সদস্য হলেন প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), হাসিন আরিয়ান (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কিবোর্ড)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X