তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ সোনাক্ষীর বিয়ে

আজ সোনাক্ষীর বিয়ে

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিয়ে নিয়ে বলিউডে উৎসব চলছে। শুক্রবার ২১ জুন মেহেদি সন্ধ্যার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ ২৩ জুন পাত্র জাহির ইকবালের বাড়িতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। খবর : এনডিটিভি।

শত্রুঘ্ন সিনহার ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন। সোনাক্ষীর বিয়ে নিয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে জানান, সোনাক্ষী তার ভালোবাসার মানুষকে বিয়ে করছেন। এটি অতি আনন্দের সংবাদ। এরই মধ্যে বিয়েতে যোগ দিতে অতিথিরা ছেলের বাড়িতে চলে এসেছেন। শত্রুঘ্ন সিনহাও এসেছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের মুহূর্ত। এখানেই রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে।

এর আগে সোনাক্ষীর মেহেদি সন্ধ্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কে আছেন। তবে কখনোই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। সোনাক্ষী ও জাহির ২০২২ সালে একসঙ্গে ‘ডাবল এক্সএল’ শিরোনামে একটি সিনেমাতে অভিনয় করেছেন। তবে এর আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এবার বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।

বলিউডের এই দুই তারকার বিয়ে ঘিরে এরই মধ্যে জাহিরের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিয়েতে সোনাক্ষীর পোশাক কী হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X