কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম আয়োজিত ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’-এ ফিকশন বিভাগে বেস্টসেলার লেখক হিসেবে পুরস্কৃত হলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তার লেখা ‘শামীম হুসাইন : ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটির বিপুল জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

‘শামীম হুসাইন : ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটি প্রকাশ করেছে ‘প্রতিভাষা প্রকাশন’। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতের প্রেক্ষাপটে লেখা এই ফিকশনটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রাহিতুল ইসলাম তার লেখনীতে সব সময় তরুণদের স্বপ্ন, সংগ্রাম ও তথ্যপ্রযুক্তির জগতকে তুলে ধরেন। রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড তার সাহিত্যিক পথচলায় আরও একটি নতুন পালক যুক্ত করল।

পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাহিতুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ! লেখালেখির জীবনে আরেকটি মাইলফলক স্পর্শ করলাম। এই অর্জন বা কৃতিত্ব কোনোভাবেই আমার একার নয়। এই পুরস্কারের প্রকৃত দাবিদার আমার প্রিয় পাঠকেরা। তাদের আগ্রহ ও ভালোবাসাই প্রযুক্তিকেন্দ্রিক এই গল্পগুলোকে আজ এত দূর নিয়ে এসেছে। এই স্বীকৃতি আমাকে সামনে আরও ভালো কিছু লেখার দায়বদ্ধতা বাড়িয়ে দিল।’

তেরো শতাধিক লেখক, পাঠক, প্রকাশক ও বইশিল্পের কর্মীদের উপস্থিতিতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, এহতেশামস রাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এ ছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক ও বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, বাংলাদেশে অনলাইন বই বিপণনে অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম প্রতি বছরের মতো এবারও এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-একাডেমিক—এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X