কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড তৈরি করছে বাংলাদেশ ব্যাংক

ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। ছবি : কালবেলা
ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। ছবি : কালবেলা

স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার কো-ফাইন্যান্সিং ফান্ড তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। সোমবার (০৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে একটি সেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৯৫ শতাংশ স্টার্টআপ সফল হতে পারে না। কারণ বেশিরভাগই তাদের চাহিদা সম্পর্কে জানে না। স্টার্টআপ নিয়ে বাংলাদেশ ব্যাংক ভাবছে। তরুণদের আইডিয়াগুলো কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার কো-ফাইন্যান্সিং ফান্ড তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আরও বাড়বে।

এ সেশনের সঞ্চালনা করেন শেয়ার ট্রপের সিইও সাদিয়া হক। এ সেশনে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি বিভাগের সচিব শীষ মোহাম্মদ, প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইয়্যেজ আহমেদ তৈয়্যব।

ড. আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের বাইরেও বাণিজ্যিক ব্যাংকগুলোও উদ্যোক্তাদের বিনিয়োগ করছে। বাণিজ্যিক ব্যাংকগুলো ৮০০-৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপের জন্য। কেন্দ্রীয় ব্যাংক অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বিশ্বাসী, আমরা সেভাবেই যাচ্ছি।

স্টার্টআপের উদ্দেশে গভর্নর বলেন, স্টার্টআপরা শুধু ঢাকাকেন্দ্রীকই বিনিয়োগ পাচ্ছে তা নয়, সারা দেশের যেকোনো স্থান থেকে তারা বিনিয়োগ নিতে পারছে। উদ্যোক্তারা হতাশ হলে নীতি নির্ধারকরা তাদের কথা শুনছেন।

এ সময় এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, কোনো বিনিয়োগকারী বাংলাদেশে সশরীরে বাংলাদেশে এসে দেখে যান তারা আসল চিত্র দেখতে পাবেন। আমরা আপনাদের কথা বেশি শুনছি, আমরা কম কথা বলছি। আপনারা যা বলবেন আমরা তাই ফলো করবো।

ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফাইয়্যেজ আহমেদ তৈয়্যব বলেন, আমরা ইন্টারনেটের দাম গেটওয়ে লেভেল থেকে কমানোর উদ্যোগ নিচ্ছি। আর বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন নিশ্চিতে কাজ করছে, সেটি সবার আগে আইসিটিতে নিশ্চিত করা হচ্ছে।

ভবিষ্যতে কোনো সরকারের ইন্টারনেট বন্ধ করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ করবে না এটা নিশ্চিত। ভবিষ্যতের কোনো সরকারও তা বন্ধ করতে পারবে না। এসওপি আর এনজিএসও এমনভাবে সাজানো হয়েছে তাতে ইন্টারনেট বন্ধের কোনো পলিসি রাখা হয়নি।

স্টার্টআপদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ৯৫ শতাংশ স্টার্টআপ সফল হতে পারে না। সেজন্য আপনাদের স্বচ্ছ হতে হবে। ইমিডিয়েট রিটার্ন চাইবেন না। আপনাকে বিক্রি বাড়িয়ে যেতেই হবে, টাকা একদিন আসবেই। অপেক্ষা করতেই হবে। ভেঞ্চার ক্যাপিটালগুলোও আপনাদে জন্য বিনিয়োগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১০

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১১

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১২

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৩

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৪

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৫

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৬

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৭

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৮

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৯

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

২০
X