কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে মেয়েকে বিলাসবহুল ফ্ল্যাট দেওয়া নিয়ে কী বলছেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পুরোনো ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পুরোনো ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন বলে একটি অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট মঙ্গলবার (১০ জুন) নিজের ফেসবুক পেজে শেয়ার করে এ অভিযোগ আনেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

দুবাইয়ে মেয়ের ৪৫ কোটি টাকার ফ্ল্যাটের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার (০৯ জুন) এসএম জাকির হোসেন ফেসবুকে একটি পোস্ট করেন, পরে তার পোস্টটি শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।

জাকির হোসেনের পোস্টে অভিযোগ করে বলা হয়, ‘জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!’

এ বিষয়ে গভর্নর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইয়ে তার স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে। তার প্রায় ৪০ বছর বয়সে সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X