কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

রাজস্ব ভবন। ছবি : সংগৃহীত
রাজস্ব ভবন। ছবি : সংগৃহীত

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫-এর উপকর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উৎস কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত থাকাকালে ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের নিষ্পত্তি করা আয়কর মামলার নতুন আদেশপত্রে নতুন কর দাবি সৃষ্টি করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা রাজস্ব ক্ষতিসাধন করায় লিংকন রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উপকর কমিশনার লিংকন রায়কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে লিংকন রায় ও ঢাকা কর অঞ্চল-৫-এর সাবেক কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করে দুদক। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি করেন জানা গেছে।

অনুমোদিত মামলার আসামিরা হলেন, কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।

এদিকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ছয়জনের মধ্যে পাঁচজন ৪৩তম বিসিএসের অন্য ক্যাডারে যোগ দেওয়ায় তারা চাকরি ছেড়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পার্শ্বে ৩নং কলামে উল্লিখিত ক্যাডার/প্রতিষ্ঠানে যোগদানের লক্ষ্যে ৪নং কলামের তারিখ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়।

আদেশে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ানুল করিম কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদ হিসেবে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন। রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এ ছাড়া নওগাঁর সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিদুর কুমার প্রাং খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন আকন্দ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক শ্যামল মল্লিক খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এ ছাড়া হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১০

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৪

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৫

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৭

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৮

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৯

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

২০
X