কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক এশিয়ার পাওনা পরিশোধ এক্সিম ব্যাংকের

এক্সিম ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এক্সিম ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্যাংক এশিয়ার পাওনা টাকা পরিশোধ করেছে এক্সিম ব্যাংক। তারল্য সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে বছর খানেক আগে ব্যাংক এশিয়া থেকে ধার করেছিল এক্সিম ব্যাংক। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ব্যাংকটি টাকা পরিশোধ করতে পারেনি। পরে আদালতের দারস্ত হলে গত ৪ আগস্ট এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ দেওয়া হয়। তবে ২৭ আগস্ট ব্যাংকটির পাওনা পরিশোধ করে দিয়েছে এক্সিম ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা যায়, এক বছর আগে তারল্য সংকট সামাল দিতে ব্যাংক এশিয়া থেকে ৩৫০ কোটি টাকা ধার নিয়েছিল এক্সিম ব্যাংক। ওই ঋণের সুদসহ লভ্যাংশ দাঁড়ায় আরও ৪২ কোটি ২১ লাখ টাকা। কিন্তু সংকট না কাটায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও ওই টাকা পরিশোধ করতে পারেনি ব্যাংকটি। এতে বাধ্য হয়ে আদালতের দ্বারস্ত হয় ব্যাংক এশিয়া।

পরে গত ৪ আগস্ট ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোক করার নির্দেশনা দেন। গত ২৭ আগস্ট ব্যাংক এশিয়ার মোট ৩৯২ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করে এক্সিম ব্যাংক।

এর আগে গত ৪ আগস্ট আদালত দেওয়া আদেশ থেকে জানা যায়, নালিশি ঋণের বিপরীতে এক্সিম ব্যাংকের কোনো সম্পত্তি দায়বদ্ধ নেই। তবে ওই সম্পত্তিতে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। এক্সিম ব্যাংকের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হওয়ায় সম্প্রতি অন্য ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই এক্সিম ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হওয়ায় প্রধান কার্যালয়ের সম্পত্তি ক্রোক না করলে বাদী ব্যাংক এশিয়ার বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

শুনানি শেষে ও নথি পর্যালোচনা করে বিচারক এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় কেন ক্রোক করা হবে না মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারণ না দর্শানো বা আপত্তি দাখিল না করা পর্যন্ত ব্যাংকটির প্রধান কার্যালয় অস্থায়ীভাবে ক্রোক করার আদেশ দেন আদালত।

সার্বিক বিষয়ে জানতে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর কে হোসেনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে মুঠোফোনে ম্যাসেজ পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X