কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ ট্রাভেল এজেন্ট নিয়ে মালদ্বীপে ইউএস-বাংলার সম্মেলন 

ইউএস-বাংলার সামিটে ট্রাভেল এজেন্টরা। ছবি : সংগৃহীত
ইউএস-বাংলার সামিটে ট্রাভেল এজেন্টরা। ছবি : সংগৃহীত

দেশের ৩ শতাধিক ট্রাভেল এজেন্ট নিয়ে ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ ২০২৫’ নামে সামিট করল দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে ট্রাভেল এজেন্টদের এই মিলন মেলা হয়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাভেল এজেন্টদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশের একমাত্র বেসরকারি এয়ারলাইন্সটি।

ইউএস-বাংলা জানায়, ১৯ সেপ্টেম্বর দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে অতিথিদের নিয়ে ঢাকা থেকে থেকে মালদ্বীপের রাজধানী মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এজেন্টগুলোর পারফরমেন্সের ভিত্তিতে ৪০টি ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করা হয় এবং ও কাজের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় গোযায়ান লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল- মামুন, ট্রাভেল বিষয়ক পত্রিকা দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস এন্ড মার্কেটিং শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।

ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হওয়ার পর গত ১১টি বছর বাংলাদেশের ট্রাভেল পার্টনাররা যেভাবে পাশে রয়েছেন, ভবিষ্যতেও পাশে থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিশ্ব এভিয়েশনে নেতৃত্ব দিতে সহায়তা করবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন, ইউএস-বাংলা দেশের সব অভ্যন্তরীণ রুটসহ এশিয়ার ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাচ্ছে। বহরে ৪৩৬ আসনের দুটি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যোগ হতে যাচ্ছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী সৌদি আরবের জেদ্দা, রিয়াদের পর মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালানোরও পরিকল্পনা করছেন তারা।

আবদুল্লাহ আল মামুন বলেন, আন্তর্জাতিক রুটকে আরও সুরক্ষিত করতে ইউএস-বাংলার বহরে ২০টি নতুন এয়ারক্রাফট যোগ করার প্রায় চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নিজেদের সক্ষমতা বাড়াতে এয়ারক্রাফট বাড়ানোর আগে নিজেদের অর্থায়নে দেশের মেধাবীদের মধ্য থেকে প্রতি বছর ৩০ জন পাইলট ও ৩০ জন ইঞ্জিনিয়ার তৈরি করার প্রক্রিয়া চলমান রেখেছেন তারা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন অঞ্চলের এজেন্ট প্রতিনিধিরা। তারা বিগত দিনের মতো ভবিষ্যতেও ইউএস-বাংলার সঙ্গে থেকে দেশের এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, সারা দুনিয়ায় সহস্রাধিক এয়ারলাইন্সকে লাখ লাখ ট্রাভেল এজেন্ট সহযোগিতা দিয়ে আসছে। এয়ারলাইন্সগুলো নানা সময়ে ট্রাভেল এজেন্টদের নিয়ে বিভিন্ন ধরনের সামিট করে থাকে। কিন্তু বিশ্বে নির্দিষ্ট একটি এয়ারলাইন্স নির্দিষ্ট একটি দেশ থেকে অন্য কোনো দেশে ৩০০ শতাধিক ট্রাভেল এজেন্ট নিয়ে কোন সামিট করার নজির নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্স সেই নজির স্থাপন করেছে। যা বিশ্বে একটি রেকর্ড স্থাপন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X