এমরান হোসেন, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ম্যাচ। ছবি : কালবেলা
ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ম্যাচ। ছবি : কালবেলা

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা দর্শকদের নজর কাড়ে।

রোববার (০৭ জুন) মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলার বিভিন্ন সময়ে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আপত্তি জানান।

প্রথমার্ধে একটি সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

প্রতিবাদের জেরে প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ দলের টিম ম্যানেজার মো. শাহিনকে লাল কার্ড দেখান রেফারি। পরে বাংলাদেশ দলের মিরাজুল ইসলামও লাল কার্ড পান।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ দলের আলামিন লাল কার্ড দেখার পর উভয়দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ম্যাচ সাময়িকভাবে বিঘ্নিত হয়।

উত্তেজনার প্রভাব গ্যালারিতেও ছড়িয়ে পড়লেও নিরাপত্তাকর্মীদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

ম্যাচ পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। টুর্নামেন্ট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X