কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত, শিগগিরই ঘোষণা

পাঁচ ব্যাংকের লোগো। ছবি : কোলাজ
পাঁচ ব্যাংকের লোগো। ছবি : কোলাজ

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক। এ ছাড়া প্রতি ব্যাংকে একজন করে অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক ও উপ-পরিচালককে যুক্ত করা হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

মো. শওকত উল আলম। ছবি : সংগৃহীত

এর মধ্যে এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলমকে। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও মো. সালাহ উদ্দীন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

মুহাম্মদ বদিউল আলম দিদার। ছবি : সংগৃহীত

তবে প্রশাসক নিয়োগে আইনি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মো. সালাহ উদ্দীন। ছবি : সংগৃহীত এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শরিয়াহভিত্তিক এই পাঁচটি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে। ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে থাকায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না।

মোহাম্মদ আবুল হাসেম। ছবি : সংগৃহীত

এই অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মকসুদুল আলম। ছবি : সংগৃহীত

প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে ৩৫ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে। যার মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা দেবে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X