বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এইচআইভি’ সচেতনতার ছবিতে সালমানের পারিশ্রমিক ১ টাকা

সালমান খান I ছবি: সংগৃহীত
সালমান খান I ছবি: সংগৃহীত

বলিউডে যখন সুপারস্টারদের পারিশ্রমিক নিয়ে কোটি-কোটি টাকার হিসাব, ঠিক তখনই এক ব্যতিক্রমী সিদ্ধান্তে আলোড়ন তুলেছিলেন সালমান খান। ক্যারিয়ারের শীর্ষ সময়ে দাঁড়িয়ে, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির মিলেঙ্গে’ সিনেমায় একজন এইচআইভি পজিটিভ যুবকের চরিত্রে অভিনয় করে তিনি ভেঙে দিয়েছিলেন নিজের চেনা ইমেজ। আর এবার সেই সিনেমা ঘিরেই প্রকাশ্যে এলো এক অবাক করা তথ্য—জনসচেতনতামূলক এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে সালমান খান নিয়েছিলেন মাত্র ১ টাকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিং এ বিষয়ে বেশ খোলামেলা কথা বলেছেন।

তিনি জানান, সেই সময়ে বলিউডে এইচআইভি বা এইডসের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। বড় তারকারা যখন পর্দায় নিজেদের নায়কসুলভ ভাবমূর্তি ধরে রাখতে ব্যস্ত থাকতেন, তখন সালমান সম্পূর্ণ ভিন্নধর্মী এই চরিত্রে রাজি হন। মূলত এই রোগ নিয়ে সাধারণ মানুষ ও বিশেষ করে যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি কাজটি করেছিলেন।

প্রযোজক বলেন, ‘সালমান যেখানে তৎকালীন সময়ে বলিউডের সুপারম্যান, সেখানে তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন যার পরিণতি ছিল মৃত্যু। সাধারণত জনপ্রিয় নায়করা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় চরিত্রে দাপটের সঙ্গে থাকতে চান। কিন্তু সালমান নিজের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের কথা চিন্তা না করে কেবল মহৎ উদ্দেশ্যে ছবিটি করেছিলেন।‘

সব মিলিয়ে, সালমান খানের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করে,পর্দার বাইরেও তিনি কেবল একজন সুপারস্টার নন, বরং মানবিক দায়বদ্ধতায় বিশ্বাসী একজন মানুষ। তার অভিনয় যেমন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়, তেমনি নীরব দানশীলতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ তাকে আলাদা করে তোলে বলিউডে। ‘ফির মিলেঙ্গে’–এর জন্য প্রতীকী এক টাকার পারিশ্রমিক গ্রহণ সেই মানবিক মানসিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আজও তার ব্যক্তিত্বের গভীরতা স্মরণ করিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X