কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আট বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ (রোববার) সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ কর্মসূচি পালন করা হবে।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ চলবে।

পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

আবদুল্লাহ আল জাবের শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে বলেন, যারা আজ এসেছেন, তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের এ লড়াই চালিয়ে যান।

তিনি সতর্ক করে বলেন, কোনো প্ররোচনায় বা কারো প্রয়োজনে এ অবরোধ তুলে নেওয়া যাবে না। জাবেরের দাবি, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ’।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে আমরা তাকেও মানব না। ইনসাফের লড়াইয়ে তারা কোনো উপদেষ্টার সঙ্গে কোনো ধরনের আপসে যাবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X