কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কয়েক মাস ধরে দ্রুত কমছে। চলতি সপ্তাহে এটি এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রায় ৬৩ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে। গত অক্টোবরে যেখানে বিটকয়েনের দাম ১ লাখ ২৭ হাজার ডলারের বেশি ছিল, এখন তা বছর শুরুর পর থেকে প্রায় ৩০ শতাংশ কমেছে। খবর আল জাজিরার।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা ও স্বর্ণ-রুপার দামের ওঠানামা এই পতনের অন্যতম কারণ। বড় বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়াও বাজারে চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে গত কয়েক মাসে বিলিয়ন ডলার বেরিয়ে গেছে, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতার ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ক্রিপ্টো বাজার অনেকটাই ‘হাইপ’ বা অতিরিক্ত আগ্রহের ওপর নির্ভরশীল। বর্তমানে সেই আগ্রহ কমে যাওয়ায় লেনদেনের পরিমাণও কমেছে, ফলে বাজারে তারল্য কমে গিয়ে দাম দ্রুত ওঠানামা করছে। এ ধরনের দীর্ঘ সময়ের মন্দাকে ‘ক্রিপ্টো উইন্টার’ বলা হয়।

স্বর্ণ ও রুপার দামের অস্থিরতাও বিনিয়োগকারীদের আচরণে প্রভাব ফেলেছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও ডলারের শক্তিশালী হওয়ার সম্ভাবনায় অনেক বিনিয়োগকারী বিক্রি বাড়িয়েছেন, যার প্রভাব পড়েছে ক্রিপ্টো বাজারেও। বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও এ সপ্তাহে প্রায় ১৯ শতাংশ কমেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো-বান্ধব নীতির কথা বলেছেন এবং জাতীয় ক্রিপ্টো রিজার্ভ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন। তবুও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে।

বিশ্লেষকদের মতে, অতীতেও একাধিকবার ‘ক্রিপ্টো উইন্টার’ দেখা গেছে এবং সাধারণত এ ধরনের মন্দা প্রায় এক বছর স্থায়ী হয়। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমান পতন সাময়িক এবং ভবিষ্যতে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১১

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৫

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৬

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৭

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৯

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

২০
X