কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট অনুষ্ঠিত

তেজগাঁওয়ের অনুষ্ঠিত ‘অরেঞ্জ মিটস গ্রিনঃ ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট’ গিভ টু গেইন’ শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
তেজগাঁওয়ের অনুষ্ঠিত ‘অরেঞ্জ মিটস গ্রিনঃ ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট’ গিভ টু গেইন’ শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) উদ্যোগে নারীদের জন্য বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে ‘অরেঞ্জ মিটস গ্রিনঃ ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট’ গিভ টু গেইন’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়।

‘অরেঞ্জ মিটস গ্রিন’ যা নেদারল্যান্ডসের প্রতীকী রং ‘কমলা’ এবং বাংলাদেশের ‘সবুজ’ সম্ভাবনা এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ডিবিসিসিআই মনে করে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ডিবিসিসিআই জানায়, এই উদ্যোগ নারীর নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক সুস্থতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ পান। এরপর আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

ডিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন ‘ওমেন ইন ট্রেড অ্যান্ড ডিবিসিসিআই ভিশন’ শীর্ষক বক্তব্যে বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়নে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতায় ডিবিসিসিআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান এবং সরকারের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

অনলাইনে যুক্ত হয়ে নেদারল্যান্ডসের সাথে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে বক্তব্য দেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আবদুল্লাহ তৌহিদ।

উদ্ভাবন ও আন্তঃদেশীয় সহযোগিতা বিষয়ে ভার্চুয়ালি আরও বক্তব্য দেন আমস্টারডামের নিউ মিডিয়া স্কোয়াডের সহপ্রতিষ্ঠাতা স্যান্ড্রা ব্রান্ডেনবার্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।

এ অনুষ্ঠানে তিনজন অনুপ্রেরণাদায়ী নারী উদ্যোক্তাদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। তাদের সৃজনশীলতা, অধ্যবসায় এবং উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করার জন্য সম্মাননা প্রাপ্ত ৩ নারী হলেন, টুইংকেল ক্রাফটসের স্বত্তাধিকারিণী মরিয়ম নার্গিস একা, সয়া ফুড প্লাস এর স্বত্বাধিকারীণী সারমিন আক্তার ও ফালং জি এর স্বত্ত্বাধিকারিণী মাহলায়িন রাখাইন।

অনুষ্ঠানের শেষে ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারম্যান ও ‘ক্লথস আর ইউ আর’ এর ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থে (ডলি) ধন্যবাদ জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X