কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নারী দিবসে ৮ নারী উদ্যোক্তাকে ‘সাহসিকা সম্মাননা’ প্রদান

আন্তর্জাতিক নারী দিবসে ৮ নারী উদ্যোক্তাকে ‘সাহসিকা সম্মাননা’ প্রদান করা হয়েছে। ছবি : কালবেলা
আন্তর্জাতিক নারী দিবসে ৮ নারী উদ্যোক্তাকে ‘সাহসিকা সম্মাননা’ প্রদান করা হয়েছে। ছবি : কালবেলা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন খাতে অবদান রাখায় আটজন নারী উদ্যোক্তাকে ‘সাহসিকা সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। ‘বাধ ভেঙে দাও’ স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতা— এই আটটি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটজন নারী উদ্যোক্তাকে ‘সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা’ প্রদান করা হয়।

এছাড়া তিনটি বিশেষ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহার, বুটিক ও হস্তশিল্প ক্যাটাগরিতে আরুবাস কালার বুটিকের কর্ণধার নিগার সুলতানা এবং ওষুধ শিল্প ক্যাটাগরিতে শরিফ ফার্মার পরিচালক রাজিয়া শরিফ জনিকে ‘সাহসিকা-বিশেষ সম্মাননা’ স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের চিফ অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক ও পরামর্শক এবং সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। সমাপনী বক্তব্য দেন সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা উদ্যোগের আহ্বায়ক রেদওয়ান রাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মাননা পাওয়া নারীদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন।

এর আগে ‘ব্যবসার অন্তরালের গল্প : টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। আলোচনা সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এবং সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত ‘সাহসিকা’ বিশেষ প্রকাশনায় বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নারীদের উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বপ্নশীলনের উদ্যোগে ‘সাহসিকা ৪.০’ আয়োজনের সহযোগী ছিল উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম ও আইসটি কেয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X