কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে শেয়ারবাজারে ব্যাপক ধস, ১২০ বিলিয়ন ডলার ক্ষতি

আমিরাতে শেয়ারবাজারে ধস। ছবি: সংগৃহীত
আমিরাতে শেয়ারবাজারে ধস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। দুবাই ও আবুধাবির শেয়ারবাজার মিলিয়ে প্রায় ১২০ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে। এটি বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজারগুলোর মধ্যে অন্যতম।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দুবাইয ফাইনান্সিয়াল মার্কেটের সাধারণ সূচক প্রায় ১৬ শতাংশ এবং আবুধাবির এবিএক্স জেনারেল সূচক প্রায় ৯ শতাংশ কমে গেছে। এতে দুবাই বাজারে প্রায় ৪৫ বিলিয়ন এবং আবুধাবিতে প্রায় ৭৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

অন্যদিকে, কাতার ও বাহরাইনের শেয়ারবাজার যথাক্রমে ৪ ও ৭ শতাংশ কমেছে। তবে সৌদি আরব ও ওমানের বাজারে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড পি ৫০০সূচক একই সময়ে প্রায় ৭ শতাংশ কমেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে অনিশ্চিত বার্তার প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত সরাসরি এর প্রভাব তুলনামূলক কম অনুভব করেছে, তবে দেশটির ভ্রমণ ও পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছে।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে পর্যটন ও ভ্রমণ খাতে বড় ক্ষতি হয়েছে। এটি দেশটির জিডিপিতে প্রায় ১৩ শতাংশ অবদান রাখে।

দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটির অর্থনীতি বিশেষজ্ঞ হাইথাম আউন বলেন, এই ধস মূলত স্বল্পমেয়াদি ধাক্কা, দীর্ঘমেয়াদে অর্থনীতির ভিত্তি অটুট থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X