কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

মো. ওমর ফারুক খান। ছবি : কালবেলা গ্রাফিক্স।
মো. ওমর ফারুক খান। ছবি : কালবেলা গ্রাফিক্স।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (১৩ এপ্রিল) থেকে ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এছাড়াও ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণ করতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এ ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংক থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

অন্য এক কর্মকর্তা জানান, এমডি মো. ওমর ফারুক খান শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন, যা ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে আগামী ৩০ মে পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা ১৩ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, এমন এক সময়ে এমডিকে ছুটিতে পাঠানো হলো, যখন তার নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছিল। গ্রাহকের আস্থা, রেমিট্যান্স ও আমানত- সব ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যখন কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা কমে গিয়েছিল, তখন ইসলামী ব্যাংকের প্রতি আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।

সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন ও কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X