কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ব্যাংক। ছবি : কালবেলা গ্রাফিক্স

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য নতুন কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সরকারি ও বেসরকারি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের খরচে বিদেশ সফরও নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণ করে অথবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চুক্তির বাইরে অনুষ্ঠিত বিদেশি সেমিনার বা ওয়ার্কশপেও অংশ নেওয়া যাবে না।

তবে বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে কোনো অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রেও আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী, ফি বা আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে, এমন যেকোনো আয়োজন থেকে কর্মকর্তাদের বিরত থাকতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১০

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১২

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৩

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৪

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৫

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৬

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৭

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

২০
X