কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সুইট নেশন এখন মিরপুরে

মিরপুরে উদ্বোধন করা হয় ‘সুইট নেশন’ -এর নতুন আউটলেট। ছবি : সৌজন্য
মিরপুরে উদ্বোধন করা হয় ‘সুইট নেশন’ -এর নতুন আউটলেট। ছবি : সৌজন্য

রাজধানীর মিরপুরে চালু হয়েছে জনপ্রিয় মিষ্টির ব্র্যান্ড ‘সুইট নেশন’-এর নতুন আউটলেট। মিরপুর-৬ প্রশিকা মোড়ে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ আউটলেট উদ্বোধন করেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের।

এটি নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুইট নেশনের ছয় নম্বর আউটলেট। নারায়ণগঞ্জে তিনটি ও রাজধানীতে আরও দুটি আউটলেট রয়েছে সুইট নেশনের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব, পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত প্রমুখ।

এ সময় সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ বলেন, অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মিরপুর আউটলেট যাত্রা করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় আরও আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সুইট নেশনে রয়েছে অর্ধশতাধিক আইটেমের মিষ্টি এবং বিভিন্ন ধরনের কেক ও স্ন্যাকস।

সুইট নেশনের যাত্রা শুরু ২০১৮ সালে গ্রীন বেল ডেইরি রেঞ্চ নামের ডেইরি ফার্মের মাধ্যমে। ২০২০ সালে নারায়ণগঞ্জের কলেজ রোডে খোলা হয় প্রথম আউটলেট। পরবর্তীতে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের বেনু টাওয়ারে এবং নবাব সলিমুল্লাহ রোডের মিশন পাড়া এলাকায় আরও দুটি আউটলেট খোলা হয়। মিরপুর শাখার আগেই রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এবং শনির আখড়ায় আরও দুটি আউটলেট চালু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X