কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি কনটেইনারবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঢাকা থেকে উত্তরার জয়নাল মাকের্ট পৌঁছালে লাইনচ্যুত হয় ট্রেনটি।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল কনটেইনারবাহী ট্রেনটি। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু বিলম্ব হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X