কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ
বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি

আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির জরুরি সাধারণ সভায় উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। ছবি : কালবেলা
বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির জরুরি সাধারণ সভায় উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুরে অবস্থিত বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়েছে সমিতির এক জরুরি সাধারণ সভায়।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সাধারণ সম্পাদক এএম মাহমুদ চৌধুরী বলেন, সমিতির সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, ২০০০ সালে নিবন্ধিত অরাজনৈতিক ও জনকল্যাণমুখী এই সংগঠনটি দুই দশকেরও বেশি সময় ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে। সর্বশেষ ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে।

সাধারণ সম্পাদক আরও জানান, গত ২৭ এপ্রিল সমাজসেবা অধিদপ্তরের একটি তদন্ত দল সমিতির কার্যালয়ে পরিদর্শনে আসেন। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগপত্র পাওয়া যায়নি, যা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

অভিযোগকারীর প্রসঙ্গে তিনি বলেন, ফারদিন হাসানের পিতা একজন সাধারণ সদস্য হলেও ফারদিন নিজে সমিতির কোনো দায়িত্বশীল পদে নেই। তিনি ব্যাটারিচালিত রিকশা নিয়ে সমিতির নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেন এবং পরে বহিরাগতদের নিয়ে কার্যালয়ে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাট চালান। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সমিতি নিয়মিতভাবে এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপত্তা রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জাতীয় দিবস উদ্‌যাপনের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক চেয়ারম্যান যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সভাপতি মির্জা মো. নওশাদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সানাউল হক মজুমদার, সহ-সভাপতি সৈয়দ জাহিদুল আলম, সাধারণ সম্পাদক এএম মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ মোশাররফ, সমাজ কল্যাণ সম্পাদক কাজী শামীমউজ্জামান কাঞ্চন, নিরাপত্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সৈয়দ কুতুব উদ্দিন মাহমুদ (সুইট) এবং অন্যান্য নেতারা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আনীত অভিযোগগুলোর নিরপেক্ষ ও ন্যায়সংগত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X