ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ 

সমাবেশ ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। ছবি : কালবেলা
সমাবেশ ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। ছবি : কালবেলা

'বাংলাদেশের ইশতেহার' ঘোষণার লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণের সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় সরেজমিন দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। মিনারের বিভিন্ন জায়গায় সাউন্ড সিস্টেম বসানো হচ্ছে।

আয়োজকরা জানান, নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের অঞ্চলে ১০৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে শহীদ মিনারের চারপাশে বসানো হয়েছে ছয়টি বড় পর্দা। আগত নেতাকর্মীদের জন্য স্থাপন করা হয়েছে মোবাইল টয়লেট।

বিকেলে অনুষ্ঠেয় সমাবেশ ঘিরে এরই মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এদিন আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাকর্মীদের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপির নেতারা জানান, শহীদ মিনারের সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে এক থেকে দেড় লাখ নেতাকর্মী জনসমাগমের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি এদিন প্রায় একই সময়ে কিছুটা দূরেই রাজধানীর শাহবাগে ছাত্রদলের জাতীয় ছাত্রসমাবেশ কর্মসূচি থাকায় কিছুটা উত্তেজনা থাকার কথাও জানান এনসিপি নেতারা। তবে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় নেতারা। এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে বলেন, ‘একই দিনে ছাত্রদল ও এনসিপির সমাবেশ হওয়ায় ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিছু কিছু শঙ্কার খবর পাচ্ছি। বিভিন্ন স্থানে বাধা দেওয়া হতে পারে। তবে আমরা যতটা সম্ভব এসব এড়িয়ে চলব।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

এনসিপির এক নেতা বহিষ্কার

১০

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১১

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১২

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৩

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৪

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৫

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৬

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৭

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

১৮

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

১৯

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

২০
X