কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

মোহাম্মদপুর থানা। ছবি : সংগৃহীত
মোহাম্মদপুর থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে দুই ছিনতাইকারী। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে, অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ।

ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতের নাম ইয়ামিন (২৩)। তিনি ঢাকা উদ্যান এলাকার মাহবুবের ছেলে। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা এলাকায়। আহত হওয়া অন্যজনের নাম ফাহিম।

গুরুতর আহত অবস্থায় ফাহিমকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২, এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় উত্তেজিত জনতা ছিনতাই করার সময় দুজন অজ্ঞাতনামা ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা যান। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এসি মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় মোবাইল ছিনতাই করার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তা তাদের দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত ফাহিম নামে আরও এক ছিনতাইকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় যার মোবাইল ছিনতাই হয়েছিল তার মোবাইলটি উদ্ধার হয়েছে এবং মোহাম্মদপুর থানায় এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী বর্তমানে মোহাম্মদপুর থানায় আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X