কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজকে ধরে মাইকিং করল পুলিশ

‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করে মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত
‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করে মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দিন। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় ব্যবসায়ীদের চাঁদার হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাকে নিয়ে এলাকায় মাইকিং করে চাঁদাবাজির বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ফারুক ও তার সহযোগীরা বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার হুমকি দিত। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বসিলায় দোকান ও মার্কেটে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যায় ফারুক। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ নিজ হাতে চাঁদাবাজকে নিয়ে এলাকায় মাইকিং করেন।

তিনি বলেন, “আপনারা কাউকে চাঁদা দিবেন না। দেখুন, চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তা আমাদের জানাবেন।”

পুলিশের এই পদক্ষেপ এলাকার ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে এবং চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X