সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোরেলঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, আহত আরও ৩

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে।

আহতরা হলেন— ফকিরহাটের বেতাগা গ্রামের আজিজুল শেখের ছেলে আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জনি (৩৮) এবং বাগেরহাটের ভাগা বাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে রুমান হাওলাদার (৩৭)।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখাল গ্রামে তাদের গণপিটুনি দেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা আহত চারজনকে একটি ভ্যানে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ও আহতদের হেফাজতে নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি কালবেলাকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। কিছু সময়ের মধ্যেই মতিয়ার রহমান মারা যান। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান কালবেলাকে বলেন, ‘গণপিটুনিতে নিহত মতিয়ার রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে খুলনায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X