কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

আগুনের তীব্রতা কমলেও চারদিকে প্রচণ্ড ধোঁয়া

কৃষি মার্কেটের আগুনে চারদিকে প্রচণ্ড ধোঁয়া। ছবি : কালবেলা
কৃষি মার্কেটের আগুনে চারদিকে প্রচণ্ড ধোঁয়া। ছবি : কালবেলা

রাজধানীর কৃষি মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমলেও চারদিকে প্রচণ্ড ধোঁয়া হয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা।

এর আগেই আগুনের লেলিহান শিখায় আগেই অনেক ব্যবসায়ীর দোকানের মালামাল পুড়ে গেছে। মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোশাকের দোকান এবং অপরপাশে সবজি ও মাছ-মাংসের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে জুতার দোকান

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি কালবেলাকে বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশকিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বেকারি থেকে আগুনের সুত্রপাত হয়। আর বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে মুহুর্মুহু এসি বিস্ফোরণ হচ্ছে, সেটি সত্যি নয়। এই মার্কেটে এসির সংখ্যা একেবারেই নগণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X