কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্য ও মর্যাদার প্রশ্নে রাস্তায় নেমেছে বারিধারার খ্রিষ্টান সম্প্রদায় 

বারিধারার খ্রিষ্টান সম্প্রদায়ের মানববন্ধন। ছবি : সংগৃহীত
বারিধারার খ্রিষ্টান সম্প্রদায়ের মানববন্ধন। ছবি : সংগৃহীত

রাজধানীর বারিধারায় ডি’ ম্যাজেনড গির্জা ও সেন্ট ইউজিন স্কুলের সামনে আবর্জনার ডিপো স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নয়ানগরে গির্জার বিপরীতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সমাজকর্মী ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। গির্জা, সেন্ট ইউজিন স্কুল ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়। দুপুরে চার্চ ও স্কুলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে ডি’ ম্যাজেনড গির্জার পরিচালক ফা. সুবাস গমেজ (ওএমআই) বলেন, গির্জা প্রার্থনা ও পবিত্রতার জায়গা। সামনে আবর্জনার ডিপো মানে সেই পরিবেশ নষ্ট করা। এটা শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের নয়, পুরো এলাকার মানুষের মর্যাদার প্রশ্ন। আমরা শান্তিকামী, কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ। জনস্বাস্থ্য ও ধর্মীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়।

সেন্ট ইউজিন স্কুলের প্রধান শিক্ষক ফা. পিন্টু কস্তা (ওএমআই) বলেন, শিশুরা প্রতিদিন এই পথ দিয়ে আসে। দুর্গন্ধ ও ধোঁয়ার মধ্যে তাদের ক্লাস করতে হবে, এটা কল্পনাতীত। স্বাস্থ্যঝুঁকি তো আছেই, মনোযোগও হারাবে।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, একটি উপাসনালয় ও স্কুলের সামনে ডিপো স্থাপন ধর্মীয় সংবেদনশীলতার প্রতি অবমাননা। আমরা চাই, এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা হোক।

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কারিতাস বাংলাদেশ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল ও বারিধারা সোসাইটি, স্থানীয় খ্রিষ্টান সমবায় সমিতির নেতারা সংহতি জানান।

বক্তারা বলেন, গির্জা ও স্কুলের সামনে বর্জ্য ডিপো নির্মাণ জনস্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় পরিবেশের জন্য গুরুতর হুমকি। দুর্গন্ধ, মশা-মাছি ও সংক্রমণের আশঙ্কায় আশপাশের বাসিন্দা ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

তারা অভিযোগ করেন, উত্তর সিটি করপোরেশনকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শান্তিপূর্ণ উপায়ে বারবার অনুরোধ করেও কোনো ফল না পেয়ে তারা এ কর্মসূচিতে নেমেছেন।

বক্তারা আরও জানান, যে স্থানে ডিপোটি নির্মাণ করা হচ্ছে, তার ঠিক পেছনেই রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয় এবং বাংলাদেশ ইরাক দূতাবাস। এমন একটি নিরাপত্তা ও কূটনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় আবর্জনার ডিপো স্থাপন শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, নিরাপত্তাজনিত উদ্বেগও সৃষ্টি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X